বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

নীলফামারীতেই চীন সরকারের এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণ

Coder Boss
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১০৯ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী

নীলফামারীতেই গড়ে উঠছে চীন সরকারের উপহার হিসেবে এক হাজার শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল।
সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের দারোয়ানী টেক্সটাইল মাঠে সাড়ে ২৫ একর জায়গার উপর নির্মিত হবে এ হাসপাতালটি।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতোমধ্যে হাসপাতালের মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বিভিন্ন স্থাপনার ব্যয় প্রাক্কলন তৈরির জন্য নোটিশ জারি করেছে।
গত ৩০ অক্টোবর মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা ওই নোটিশে স্বাক্ষর করেন উপসচিব ফাতিমা তুজ জোহরা ঠাকুর। ‘অতীব জরুরি’ হিসেবে এটি পাঠানো হয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে।
চীন সরকারের এ হাসপাতাল স্থাপনের সিদ্ধান্তে নীলফামারীর মানুষে আনন্দের জোয়ার বইছে।
জেলা বিএনপির সদস্য সচিব ও নীলফামারী-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী এ.এইচ.এম. সাইফুল্লাহ রুবেল বলেন
হাসপাতালটি চালু হলে এলাকার স্বাস্থ্যসেবার মান যেমন বাড়বে, তেমনি অর্থনৈতিকভাবেও জেলার অবস্থান শক্ত হবে। উন্নত চিকিৎসা নিতে এখন আর দেশের বাইরে যেতে হবে না।”
সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নীলফামারী-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ বলেন—
নীলফামারীর মানুষ আজ গর্ববোধ করছে। এত বড় একটি হাসপাতাল জেলার স্বাস্থ্য খাতে বৈপ্লবিক পরিবর্তন আনবে।
নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি সোহেল পারভেজ বলেন
টেক্সটাইল মাঠে হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত অত্যন্ত যৌক্তিক। স্থানটি অবকাঠামোগত দিক থেকে উপযুক্ত এবং সব সুযোগ-সুবিধা পাওয়া যাবে। এতে ব্যবসায়িকভাবেও জেলার উন্নয়ন ঘটবে।
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাকিউজ্জামান বলেন
“আমরা মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপনের বিষয়ে ডিজিটাল সার্ভে কাজ শুরু হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান—
“টেক্সটাইল এলাকায় ৬০ একরেরও বেশি সরকারি জমি রয়েছে। এর মধ্যে ২৫ একর জায়গা হাসপাতালের জন্য বরাদ্দ দিয়ে মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। ইতোমধ্যে ব্যয় নির্ধারণ ও নকশা প্রণয়নের কাজ শুরু হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, চীন সরকারের সহায়তায় নীলফামারীতেই নির্মিত হবে এক হাজার শয্যার এ হাসপাতাল।
এই হাসপাতালটি স্থাপন নিয়ে রংপুরসহ কয়েকটি জেলায় দাবিদাওয়া ও আন্দোলন চললেও শেষ পর্যন্ত নীলফামারীকেই নির্বাচিত করেছে সরকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102