রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান

সিলেটে পি আই ও সমিতির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা

Coder Boss
  • Update Time : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৬৮ Time View

 

সিলেট প্রতিনিধি:

সিলেটে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পি.আই.ও) সমিতি’র বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর’২৫) বিকালে নগরীর নাইওরপুল এলাকার এক অভিজাত হোটেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সমিতির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন সিলেট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল কুদ্দুস বুলবুল,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হিরণ।

অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন ঢাকা দু:ব্য:অ:এর
সহকারী প্রকৌশলী মোহাম্মদ শফিউল আলম (সাকিব),উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মানিকগঞ্জ সদর মোঃ আলী নুর, মানিকগঞ্জ-সহ সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব রেফাউল আজম এবং অর্থ সম্পাদক পদপ্রার্থী স্বপন মাতুব্বর।এছাড়া সিলেট বিভাগের সকল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই সভাকে প্রাণবন্ত ও কার্যকর করে তুলেছে।

মতবিনিময় সভায় উপস্থিত সকলে একমত পোষণ করেন যে, ডিপার্টমেন্টের এই ক্রান্তিকালে নিম্নলিখিত এজেন্ডাগুলো বাস্তবায়নের জন্য একটি যোগ্য ও শক্তিশালী নেতৃত্ব নির্বাচন করা অপরিহার্য:১.ডিডিএম-এর পদসমূহের যুগোপযোগী আপগ্রেডেশন ও আধুনিক অর্গানোগ্রাম বাস্তবায়ন।২. যুক্তিসঙ্গত ও স্বচ্ছ বদলী নীতিমালা প্রণয়ন।৩. বিভিন্ন কর্মসূচির বিদ্যমান বাস্তবায়ন পরিপত্রসমূহ সংশোধনপূর্বক যুগোপযোগী করে বাস্তবায়ন।৪. প্রয়োজনীয় প্রশাসনিক সংস্কার ও সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ।

সভায় প্রার্থীদের সাথে ভোটারদের সরাসরি মতবিনিময়ের পাশাপাশি সমিতির ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণের মুক্তমঞ্চ হিসেবে কাজ করবে বলে সকলেই আশাবাদ ব্যাক্ত করেন। এছাড়াও সকলে যোগ্য নেতৃত্বকে ভোট দিয়ে একটি শক্তিশালী ও কার্যকর পি.আই.ও. সমিতি গঠনপূর্বক জাতীয় উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

শত ব্যস্ততার মাঝেও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পূর্বক সভাটিকে সাফল্যমন্ডিত করায় সকল সহকর্মীকে সিলেটের হয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সিলেট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102