বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

জলঢাকায় বন্ধু মহল ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

Coder Boss
  • Update Time : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৭১ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী

নীলফামারীর জলঢাকা উপজেলায় সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে বন্ধু মহল ফাউন্ডেশন ‘৯৫ ব্যাচের উদ্যোগে অনুষ্ঠিত এ সেবামূলক কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন, বন্ধু মহল ফাউন্ডেশন ‘৯৫ ব্যাচ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনিরুজ্জামান লাভলু এবং ব্যবস্থাপনা পরিচালক শাহিদুজ্জামান শাহিদ। শিবিরটি সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি তাজুল ইসলাম।
চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন রংপুর চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাহিদ হাসান। তাঁর সঙ্গে ছিলেন রিফ্র্যাকশানিস্ট মোহাম্মদ সাইফুল ইসলাম এবং অপটিমেট্রিস্ট জাহিদুল ইসলাম। শিবিরে সহযোগিতা করেন বন্ধু মহল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লেবু, তথ্য ও সম্প্রচার সম্পাদক মোশফিকুর রহমান মিজু, কৃষি বিষয়ক সম্পাদক সোলায়মান গনি স্টালিনসহ অন্যান্য সদস্যরা।
দিনব্যাপী এ শিবিরে দেড় শতাধিক রোগী চক্ষু সেবা গ্রহণ করেন। তাদের মধ্যে ছানি রোগে আক্রান্ত ২৮ জন রোগীকে পরবর্তী পর্যায়ের অপারেশনের জন্য রংপুর চক্ষু হাসপাতালে পাঠানো হয়।
বন্ধু মহল ফাউন্ডেশন ‘৯৫ ব্যাচের আয়োজকরা জানান, এলাকার সাধারণ মানুষের জন্য নিয়মিতভাবে এমন কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখতে তারা বদ্ধপরিকর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102