বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কবিতাঃ বিধ্বস্ত নীড়!

Coder Boss
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৭১ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

এক বিষন্নের হেমন্তে তোমার আমার প্রণয়ন রসায়ন হয়েছিল সংমিশ্রণ
একদিন ‘ভালোবাসার’ শক্ত কপাট খুলে ‘প্রণয়’ হয়ে গেল হাঁড়ি-পাতিল সর্বস্ব!
দোষ দিলে আমায়, আদর সোহাগ ছাড়া হেঁশেল ঢেলা নারী
প্রণয় যত্ন একটা শিল্পের মত, সবাই শিল্পী হতে পারেনা, ভালোবাসা হয়ে যায় অপকর্ষ!

সব প্রণয় স্ব শরীরে চাহে, গদ্যে বর্ণনা করা যায় কিছুদিন, মোহে
কুজ্ঝটিকায় ঢাকা অংশুমালীর নয়, হেমন্ত দুপুরের খর রোদ চাহে, দোহে!
উভয় অন্ধ উন্মাদ ভালোবাসাময়, চাই আরো কাছে, দেবদাস পার্বতী বিরহ নয়
‘সোজন দুলির’ মত জহর পানে চাইনা ছাড়তে ধরাধাম, শত গঞ্জনা সহে!

কুমার কুমারী স্বর্গীয় প্রেম বলে সাধু সেজে , দীর্ঘ প্রতিরক্ষার পর কাছে এসে দেখি
পরিবর্তিত মনের পরিপাটি অবয়ব নাই, পূর্ণিমা শশী হৃদয় আমাবস্যায় ঢাকা!
যে মনকে ভালো বাসলাম তার ধ্বংসস্তুপে দাড়ি, প্রণয়ের চৌহদ্দি খুঁজি
দিশা হারা ম-ম প্রেম, তখন ফলানো ফসল হৃদয় মাঠ, শুধু চৌচির চৈত্র ক্ষেত, আমি হীন, ফাঁকা!

ভাটার টানে অতি অপেক্ষার প্রেম পয়স্বিনী, অন্য তটিণী-র সাথে গেছে মিশে
যার জন্য মনের গহীনে বাবুই পাখির মত শিল্পে ঘর বেঁধেছিলাম!
হেমন্তের শিশির ভেজা কোন এক গহীন রাতে এসে ছিলো মনো চোর
কাল বৈশাখীর ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত সে ঘর, এ ঘর-সংসারের জন্য কি একদিন কেঁদেছিলাম?

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102