মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

কবিতাঃ  মনের দেয়ালে সুখের ছবি !

Coder Boss
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৪৮ Time View

কলমেঃ সৈয়দা রাজিয়া সুলতানা শিম্মা

 

আমাকে রেখো তোমার খোপার কাটায়

চোখের লেপ্টে থাকা কাজলে।

 

আমাকে রেখো তোমার ঠোঁটের লিপস্টিকে।

রেখো অনেক যত্নে শাড়ির সেফটিপিনে।

 

শীতের প্রকোপে রেখো তোমার উষ্ণতায়।

দেখছো তো শীতের বাতাস বইছে এলোমেলো।

গাছ, সাজছে ঘটা তরুর সাজে —

পেয়েছে নতুন বার্তা।

 

পাতা ঝরছে নতুন পাতার আশায়।

সবুজ কলি মারছে উঁকি —

সহসা জমিতে লাগচ্ছে বাতাস

তারই রঙে নাচছে পল্লী বালিকা।

 

মধুর লোভে উরছে ‘অলি”

মুকুল ঢাকা আম্রকানন

তারই মাঝে ভাবনার খেলা।

 

কে তুমি অজানা —

যে আমার শুষ্ক হৃদয় কে নাড়া দিয়ে যাও

আমার মনের অনুরাগ ছুঁয়ে ছুঁয়ে যাও!

আমার মনের অন্ধকারে আলোর দিশা।

তুমি যে আমার মনের দেয়ালে সুখের ছবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102