বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

গঙ্গা–পদ্মার ন্যায্য হিস্যা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিশাল গণসমাবেশ

Coder Boss
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৬২ Time View

 

শামসুন্নাহার সুমা, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে গঙ্গা–পদ্মা নদীর ন্যায্য পানি বণ্টনের দাবিতে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “আমাদের গঙ্গা–পদ্মা, আমাদের অধিকার” এবং “বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ—সবার আগে বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে আয়োজন করা এ সমাবেশে হাজারো মানুষের অংশগ্রহণে এলাকা মুখরিত হয়ে ওঠে।

সমাবেশের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,
“পদ্মা নদী শুধু একটি নদী নয়—এটি আমাদের অস্তিত্ব, আমাদের কৃষি ও জীবিকার প্রধান উৎস। ন্যায্য পানি বণ্টন নিশ্চিত করতে হলে জাতীয়ভাবে শক্ত অবস্থান নিতে হবে।”
তিনি আরও বলেন, “গঙ্গা-পদ্মার পানির ন্যায্য হিস্যা আদায়ে আমরা জনগণকে সাথে নিয়ে গণআন্দোলন গড়ে তুলব।”

বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা বলেন,
“স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা কারও উপর নির্ভরশীল নই। দেশের জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

সাবেক এমপি মোঃ মিজানুর রহমান (মিনু) বলেন,
“পদ্মার পানি শুকিয়ে গেলে এ অঞ্চলের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়বে। তাই আজকের এই আন্দোলন শুধু রাজনৈতিক নয়—এটি মানুষের বাঁচার অধিকার।”

সাবেক এমপি ও বিএনপির সহ-সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম আমিন বলেন,
“পদ্মার পানি বাঁচাতে হলে আন্তর্জাতিক অঙ্গনেও শক্ত কণ্ঠস্বর তুলতে হবে। জনগণের দাবি আজ স্পষ্ট—ন্যায্য পানি চাই।”

মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন বলেন,
“গঙ্গা-পদ্মার পানি বণ্টন কোনো দয়া নয়, এটি বাংলাদেশের মৌলিক অধিকার। এই অধিকার রক্ষায় জাতীয় ঐক্যের বিকল্প নেই।”

আরও বক্তব্য দেন—
এ্যাড. শফিকুল হক মিলন, ত্রাণ বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় বিএনপি;
আবু সাঈদ চাঁদ, আহ্বায়ক, রাজশাহী জেলা বিএনপি;
অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, সাবেক উপজেলা চেয়ারম্যান;
এবং বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান।

সমাবেশের সভাপতিত্ব করেন সাবেক এমপি ও চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ হারুনুর রশীদ। তিনি বলেন,
“পদ্মার পানি বাঁচানো মানেই উত্তরবঙ্গকে বাঁচানো। আমাদের অধিকার আদায়ে এই সংগ্রাম চলবে।”

নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এ গণসমাবেশের আয়োজন করে পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যা দাবিতে সমন্বয় কমিটি, চাঁপাইনবাবগঞ্জ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102