বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

ময়মনসিংহের ফুলবাড়ীয়া প্রেসক্লাব এর অফিস উদ্বোধন

Coder Boss
  • Update Time : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৬৫ Time View

 

নাঈম সরকার, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:

১৫ নভেম্বর শনিবার সকালে ভুার্চুয়ালী যুক্ত হয়ে ময়মনসিংহের ফুলবাড়ীয়া প্রেসক্লাব কার্যালয় উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম। প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রোকনুজ্জামান, ক্লাবের সহসভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আ. হালিম, আব্দুস ছাত্তার, মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি মাও. আশরাফুল আলম, রফিক আহমেদ মিঠু, সাইফুল ইসলাম তরফদার, রফিকুল ইসলাম প্রমুখ।
ইতিপূর্বে ফুলবাড়ীয়ায় বিভিন্ন নামে সাংবাদিকদের ৫/৬টি সংগঠন ছিল। পরবর্তীতে একটি ক্লাব গঠনের জন্য কয়েক বছর যাবত সিনিয়র সাংবাদিকদের পাশাপাশি জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্তারা চেষ্টা করে আসছিল। অবশেষে উপজেলা নির্বাহী অফিসার কে (পদাধিকার বলে) সভাপতি করে একটি গঠনতন্ত্র প্রণয়ন করা হয়। সেই ধারাবাহিকতায় গত ২০২৪ সালে আগস্ট মাসে দেশের পরিবর্তীত পরিস্থিতিতে সাংবাদিকরা ঐক্যের ডাকে আবারও সোচ্চার হলে আলো আসে সেই ঐক্যে। শেষ পর্যন্ত ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি বিভিন্ন পদে (সভাপতি বাদে) নির্বাচন হয়। নির্বাচিত কমিটি একক প্রেসক্লাবের কার্যালয় করার চেষ্টা চালিয়ে অবশেষে জেলা প্রশাসকের হস্তক্ষেপে ফুলবাড়ীয়া উপজেলা সদরের পোস্ট অফিস রোডস্থ দোকানঘর বরাদ্দ নিয়ে কার্যালয় করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102