বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কবিতাঃ গাঁয়ের জীবনকথা

Coder Boss
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৭৮ Time View

কলমেঃ রূপা রানী সরকার

মাটির সোঁদা গন্ধ, সবুজ ঘেরা ঘাস,
এই আমার গাঁও, এ আমার আশপাশ।
আঁকাবাঁকা মেঠো পথে, হেঁটে চলি রোজ,
দু’ধারে ধানের খেত, মন করে খোঁজ।

ঐ দূর মাঠের প্রান্তে, রাখালের বাঁশি,
গরুর গাড়ির চাকা, ধুলো ওড়ে রাশি।
ছোট্ট নালা কুলুকুলু, বয়ে চলে ধীর,
সাঁঝের বেলায় ফেরে, ক্লান্ত চাষীর ভিড়।

নদী ঘাটে স্নানের বেলা, কলসি কাঁখে নারী,
সকাল-সন্ধ্যা চলে, কতশত সারি।
নদীর বুকে নৌকা চলে, পাল তুলে বায়,
পাড়ের ধারে বটবৃক্ষ, শীতল ছায়া দেয়।

কুঁড়ে ঘরের বারান্দাতে, গল্পের আসর,
সন্ধ্যার প্রদীপ জ্বলে, দূর হয় অবসর।
উঠোনেতে ধান শুকায়, সরল হাসি মুখে,
একটুকরো সুখ যেন, এ গাঁয়ের বুকে।

আলপথ ধরে হাঁটি, দেখি স্বপ্ন কত,
গ্রামের জীবনধারা, আজও অবিকৃত।
শস্যশ্যামল এই ভূমি, ভালোবাসার ঠাঁই,
এই মাটির গন্ধেই যেন, শান্তি খুঁজে পাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102