বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

ডিমলায় শুরু হলো ৫ দিনব্যাপী ‘৮ম উপজেলা কাব ক্যাম্পুরী’

Coder Boss
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৬৯ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী

ডিমলা উপজেলার রানী বৃন্দা রানী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রঙিন আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘৮ম উপজেলা কাব ক্যাম্পুরী’। রোববার (১৭ নভেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি মোঃ ইমরানুজ্জামান। তিনি একই সঙ্গে ক্যাম্প চিফের দায়িত্বও পালন করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্র নাথ রায়, জেলা স্কাউটসের সহকারী কমিশনার শিব শেখর লিটন, উপজেলা স্কাউটস সম্পাদক রাসিউল ইসলাম রাসেল, কমিশনার আসাদুজ্জামান কমল, কোষাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, কাব লিডার ফাহমিদা পারভীন, স্কাউট লিডার মোঃ সাইফুল ইসলামসহ জেলা–উপজেলার নির্বাহী কমিটির সদস্যরা। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা অনুষ্ঠানে যোগ দেন।
এবারের ক্যাম্পুরীতে ডিমলা উপজেলার বিভিন্ন স্কুল থেকে মোট ৪২টি ইউনিট অংশ নিচ্ছে। প্রতিটি ইউনিটে রয়েছে ৬ জন কাব স্কাউট ও একজন করে ইউনিট লিডার। পুরো আয়োজন পরিচালনায় দায়িত্ব পালন করছেন ২০ জন কর্মকর্তা ও সমান সংখ্যক স্বেচ্ছাসেবক।
২০ নভেম্বর পর্যন্ত চলবে এ ক্যাম্পুরী। আয়োজকদের তথ্য অনুযায়ী, অংশগ্রহণকারী কাব স্কাউটদের সৃজনশীল চিন্তা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা ও দলগত কাজের দক্ষতা বাড়াতে পুরো সময় জুড়ে রাখা হয়েছে প্রশিক্ষণ, শিক্ষামূলক কর্মশালা, বিভিন্ন গেমস, সাংস্কৃতিক পরিবেশনা ও নানা ধরনের কার্যক্রম।
আয়োজকেরা জানান, শিশু-কিশোরদের নৈতিক, সামাজিক ও মানসিক বিকাশে এমন ক্যাম্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতে তাদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে প্রেরণা জোগায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102