বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

বিএনপির কেন্দ্রীয় থেকে সংসদ সদস্য মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে সৈয়দপুরে বিক্ষোভ মিছিল

Coder Boss
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৬৬ Time View

 

মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী জেলা প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী–৪ (সৈয়দপুর–কিশোরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলকারীরা সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশে অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, নীলফামারী–৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকার এলাকাবাসীর কাছে গ্রহণযোগ্য নন। তাই তাকে পরিবর্তন করে জনসমর্থিত নেতা আরফান সরকার রানাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা।

মিছিল-সমাবেশে অংশগ্রহণকারীরা স্লোগান দেন— “ধানের শীষের প্রার্থী চাই, ভজেপুত্র রানা ভাই।”

স্থানীয় নেতাকর্মীরা বলেন, grassroots পর্যায়ে যে নেতা জনসম্পৃক্ত ও জনপ্রিয়, তাকে মনোনয়ন দিলে নির্বাচনে বিএনপি আরও শক্ত অবস্থানে থাকবে। মনোনয়ন সংশোধনের দাবিতে তারা কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ শতাধিক স্থানীয় ভোটার অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102