বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৫৪ Time View

 

মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিডি কর্নার (রুম নং-৫০) থেকে নিয়মিতভাবে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে এবং ঔষধ থাকা সাপেক্ষে রোগীদের নিয়মিতভাবে ওষুধ সরবরাহ করা হচ্ছে একথা এই উপজেলা জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ ইকবাল হোসাইন। তিনি আরো বলেন- স্বাস্থ্য কমপ্লেক্সে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রমটি শুরু হয় ২০২১ সালে। কার্যক্রমটি আরও গতিশীল করতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের একটি টিম ধারাবাহিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সহায়তা করে যাচ্ছে।

উক্ত স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের ডিজিটাল সিস্টেমে নিবন্ধিত হতে হবে, যার জন্য জাতীয় পরিচয়পত্র (NID) এবং মোবাইল নম্বর সঙ্গে আনা বাধ্যতামূলক। উল্লেখ্য, একই রোগীর একাধিক বই থাকা দণ্ডনীয়। রোগীদের প্রতি মাসে নির্ধারিত সময়ে ফলো-আপে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, যাতে রোগীদের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব হয় এবং হার্ট অ্যাটাক, স্ট্রোকসহ জীবননাশী জটিলতা প্রতিরোধ করা সম্ভব হয়। নিয়মিত ওষুধ গ্রহনের পাশাপাশি স্বাস্থ্যকর খাবার খেয়ে হবে, লবণ কম খেতে হবে, ব্যায়াম করতে হবে ও নিয়মিত হাঁটতে হবে এবং ধূমপান থেকে বিরত থাকতে হবে — এগুলো রোগীদের উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস নিয়ন্ত্রনে সাহায্য করবে।

ডাঃ মুহাম্মদ ইকবাল হোসাইন বলেন- আসুন আমরা সকলে মিলে নীরব ঘাতক উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগ সম্পর্কে সচেতন হই এবং চিকিৎসা নিয়ে সুস্থ থাকি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102