বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

আল্লাহ চাইলে আগামীতে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলে এ দেশকে মডেল হিসেবে গড়ে তোলা হবে- কামরুজ্জামান কামরুল

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৬৭ Time View

 

আমির হোসাইন, স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল বলেছেন, আল্লাহ চাইলে, আগামীতে তারেক রহমান বাংলাদেশের প্রধানন্ত্রীর নির্বাচিত হলে এ দেশকে মডেল হিসেবে গড়ে তোলা হবে। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মাধ্যমে করা হবে।

শুক্রবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজার মেইন রোডে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কামরুল বলেন, ওয়ান ইলেভেনের সময়ে আমাদের নেত্রী খালেদা জিয়া নানামুখী নির্যাতন সহ্য করেছেন। অগ্নিচক্ষু উপেক্ষা করে দেশের স্বার্থে, জনগণের কথা ভেবে দেশ ছেড়ে কোথাও যাননি, কোনো আপোষ করেননি। গণতন্ত্র রক্ষায় খালেদা জিয়া তাঁর এক ছেলেকে হারিয়েছেন। তাঁর আরেক ছেলে তারেক রহমানকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা চালানো হয়েছে। তবুও আমাদের নেত্রী আপোষ করেননি।

আগামী ত্রয়োদশ নির্বাচনকে লক্ষ্য করে কামরুল বলেন, জনগণই আমার শক্তি। তারা অতীতে আমার সঙ্গে ছিল, ভবিষ্যতেও আমার সঙ্গে থাকবে। এ জনশক্তিকে সঙ্গে নিয়ে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়কে সুনামগঞ্জ-১ আসনে নিশ্চিত করা হবে।

তাহিরপুর উপজেলার বাদাঘাট ও বড়দল উত্তর ইউনিয়ন বিএনপিরের উদ্যোগে এই পথসভার আয়োজন করা হয়। বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম উদ্দিন তালুকদারের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বাদাঘাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মঞ্জুর আলী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102