বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শিবগঞ্জে স্কুলছাত্রী ধর্ষনের ভিডিও ছড়িয়ে পড়ায় ২ যুবক গ্রেফতার

Coder Boss
  • Update Time : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৭১ Time View

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক স্কুলছাত্রীকে নির্জন চরে নির্যাতনের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক সমালোচনার তৈরি হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া দুজন হলেন—শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের লুৎফর রহমানের ছেলে ইমন আলী এবং মো. মুকিমের ছেলে মো. ইয়ন আলী। গত ১০ নভেম্বর ভুক্তভোগীর মা বাদী হয়ে তিনজনকে আসামি করে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করলে একইদিন ইমন ও নয়নকে গ্রেপ্তার করা হয়। আরেকজন পলাতক রয়েছে।মেয়ের মায়ের ভাষ্যমতে জানা যায়,স্কুল থেকে বেড়াতে যাওয়ার কথা বলে তার এক বান্ধবী মেয়েটিকে ধর্ষণকারীদের হাতে তুলে দেয় তাই একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের সর্বনাশ করার জন্য সে মেয়েকেও শাস্তির ব্যবস্থা করার দাবী জানিয়েছেন মেয়ের মা।

তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল হাসান জানান, দশম শ্রেণির ওই ছাত্রীকে “সম্পর্কের সূত্র ধরে” নৌকায় করে পদ্মা নদীর চরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার সঙ্গে জোরপূর্বক ঘটনা সংঘটিত হয়। বিষয়টি চলতি বছরের এপ্রিলে ঘটলেও ভুক্তভোগীর পরিবার প্রথমে আইনি ব্যবস্থা নিতে দ্বিধায় ছিলেন। পরবর্তীতে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মামলা দায়ের করা হয়।

গ্রেপ্তার দুই জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।

ভিডিও ছড়ানোর বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ বলেন, “মামলা হওয়ার আগেই ভিডিওটি ছড়িয়ে পড়ে। এখন বিভিন্ন আইডি থেকে ভিডিওটি শেয়ার হচ্ছে, যা নিয়ন্ত্রণ করা কঠিন। আমাদের সাইবার টিম সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করেছে যাতে অনলাইন থেকে ভিডিও অপসারণে ব্যবস্থা নেওয়া যায়।”

তিনি আরও বলেন, “মূল আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী ন্যায়বিচার পাবেন বলে আমরা আশাবাদী।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102