বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

নানা রকম পশু পাখি প্রদর্শনীর মধ্য দিয়ে ডিমলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

Coder Boss
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৬৬ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী

দেশিয় জাত, আধুনিক প্রযুক্তি প্রানিসম্পদ হবে উন্নতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে, বুধবার (২৬ শে নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ চত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল ডিমলা’র আয়োজনে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রকল্পের সহযোগিতায়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মদন কুমার রায় এর সভাপতিত্বে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন। পরে প্রধান, বিশেষ ও আমন্ত্রিত অতিথিরা প্রদর্শনীর স্টল পরিদর্শন ও আলোচনা সভায় মিলিত হন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন খামারিদের সৌখিন পাখি ও প্রাণী দিয়ে বৈচিত্র্যময় স্টল সাজানো হয়।

প্রদর্শনীতে বিভিন্ন জাতের গরু, ছাগল,হাঁস-মুরগি, কবুতরসহ পশুপাখি প্রদর্শন করা হয়। পাশাপাশি ছিল আধুনিক খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, উন্নত জাতের বাছুর, দুগ্ধজাত পণ্য এবং নতুন প্রযুক্তিনির্ভর পশুপালন সম্পর্কে তথ্যসমৃদ্ধ প্রদর্শনী।
দর্শনার্থীদের জন্য চলে উন্নয়নমূলক ভিডিও প্রদর্শন, যাতে প্রাণীসম্পদ খাতের অগ্রগতি ও সরকারের বিভিন্ন সহায়তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে অন্যান্য ওদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না,উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদুজ্জামান, উপজেলা ভূমি কমিশনার ও এক্সকিউজ ম্যাজিস্ট্রেট শওকত কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসরাফ হোসেন, ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ আসাদুজ্জামান, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ বায়েজিদ খন্দকার, ডিমলা সদর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আবু তালেব প্রমুখ।
স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মী খামারি, ও সাধারণ মানুষ স্টল ঘুরে দেখেন এবং খামারিদের নানা উদ্যোগের প্রশংসা করেন।

প্রদর্শনীতে সকাল থেকেই ছিল দর্শনার্থী সাধারণ মানুষ,শিক্ষার্থী, শিশু উৎসবমুখর পরিবেশ।
বক্তারা বলেন গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী ও কর্মসংস্থান বৃদ্ধি জন্য ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করতে হবে। প্রাণীসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।অনুষ্ঠানে উপস্থিত কৃষক খামারিদের বিশেষজ্ঞদের কাছ থেকে রোগ প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা, সঠিক পালন পদ্ধতি ও আর্থিক সহায়তা বিষয়ক বিভিন্ন পরামর্শ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102