বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

নিয়ামতপুরে সরকারি মূল্যে সার পেয়ে খুশি কৃষকরা

Coder Boss
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৫৬ Time View

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁ নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নে সরকারি মূল্যে সার পেয়ে খুশি কৃষকেরা। গতকাল শুক্রবার (২৮ অক্টোবর) ইউনিয়নের পানিহারা ও আক্কেলপুর বাজারে বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত রাসায়নিক সারের ডিলার  মোহাম্মদ হুমায়ুন কবিরের বিক্রয় কেন্দ্রে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রয় করা হয়েছে।
সরকার নির্ধারিত মূল্যে সার পাওয়ায় এলাকার সাধারণ কৃষকরা ডিলারের প্রতি
ধন্যবাদ জানিয়েছে। তবে চাহিদার চেয়ে
বরাদ্দ কম থাকার কথা বলেছেন কৃষকেরা।

গতকাল শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, রসুলপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের  প্রান্তিক কৃষকগণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সার ক্রয় করে নিয়ে যাচ্ছেন। তাঁরা বলছেন, সাধারণ কৃষক কোন প্রকার হয়রানি ছাড়াই সার তুলতে পারছেন। সারের বরাদ্দ চাহিদা অনুযায়ী কম থাকায় সামনে আলু, সরিষা ও গমের আবাদ নিয়ে দুশ্চিন্তার ছাপ দেখা গেছে ।

পানিহারা গ্রামের কৃষক শরিফুল ইসলাম বলেন, তিন বিঘা জমিতে গম আর পাঁচ বিঘাতে সরিষা চাষের জন্য সার নিতে এসেছি। সরকারি মূল্যে সার পাচ্ছি। অন্য কোন জায়গার মতো অনিয়ম হচ্ছে না। সরকারি মূল্যের সার পাওয়ার জন্য  আমাদের অনেক সুবিধা হচ্ছে।
তিনি আরও বলেন, আট বিঘার জন্য পাঁচ
বস্তা ডিএপি সারের দরকার হলেও তিনি পেয়েছেন দুই বস্তা।

বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত রাসায়নিক সার ডিলার  মোহাম্মদ হুমায়ুন কবিরের বিক্রয় কেন্দ্র পানিহারার প্রতিনিধি জহির রায়হান বাহাদুর বলেন, আমার এখানে কোন প্রকার অনিয়ম ছাড়াই সরকারি মূল্যের সার দেওয়া হয়েছে। ইউনিয়ন প্রতি বরাদ্দ কম থাকায় কৃষকদের চাহিদা অনুযায়ী সার দেয়া সম্ভব হচ্ছে না। বরাদ্দ বাড়ালে সারের কোন সংকট থাকবে না।

বিসিআইসি ও বিএডিসি অনুমোদিত রাসায়নিক সার ডিলার  মোহাম্মদ হুমায়ুন কবিরের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, বরাদ্দের সম্পূর্ণ সার ইউনিয়নের প্রান্তিক কৃষকের মাঝে কোন প্রকার হয়রানি ছাড়াই সরকার নির্ধারিত মূল্য বিতরণ করা হয়। ইউনিয়ন প্রতি বরাদ্দ কম থাকায় কৃষকদের চাহিদা অনুযায়ী সার দেয়া সম্ভব হচ্ছে না। বরাদ্দ বাড়ালে সারের কোন সংকট থাকবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102