মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে বিশিষ্ট আলেম মাওলানা আলী হোসেনের জানাজা সম্পন্ন: হাজারো মানুষের শোকাতুর বিদায় কবিতাঃ সুখের প্রকোষ্ঠ নিয়ামতপুর-১ ও মান্দা-২ পল্লী বিদ্যুৎ সমিতির নতুন এলাকা পরিচালক মুশফিকুর রহমান একটি মিসাইল সব বিশ্বাস নাড়িয়ে দিচ্ছে কবিতা: চরিত্র- কলমে: শিরিনা আক্তার পাওয়া – না পাওয়ার মাঝখানে কবিতাঃ আমি মানবী! ফরিদপুরে ইমাম প্রফেসর ড.কুদরত এ খোদা হুজুরের শুভ জন্মদিন উপলক্ষ্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে না পেরে মোরেলগঞ্জে মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা মোরেলগঞ্জে ১ দিনব্যাপী জিএপি প্রশিক্ষণ অনুষ্ঠিত: নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতনতা বৃদ্ধির আহ্বান

কবিতাঃ পাগল কয়!

Coder Boss
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯ Time View

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

গোলাপ টা বাড়িয়ে দিলাম নিরবতা ভেঙ্গে
একটু শুধু ভালোবাসার প্রত্যাশায়,
এত তাড়াতাড়ি প্রত্যাখ্যাত হবো
দেইনি গোলাপ আমি সেই আশায়!

বেকুবের মত ব্যর্থ প্রস্তাবে ক্ষত-বিক্ষত মন
গুমোট পরিবেশ চারিদিকে এখন,
নিরব নিস্তব্ধ ঘর, সে আমি দু’জনা শুধু
কি বলবো, আবার প্রস্তাব দেবো ভাবছি তখন!

হৃদয় পরাগ উড়তে লাগলো নীরান্দধ্র ঘরে
নিষ্ঠুরতা আমাকে করলো অবাক বিশ্ময়,
মনের অখিলে জমতে লাগলো বসন্তের মেঘ
আমার দারিদ্রতা, পেশা, তার অপছন্দ নিশ্চয় !

নিস্তব্ধতা ভেঙ্গে মুখ খুললো “নীলা”
আমি আপনাকে দগ্ধাভূত করতে চাই নাই,
আমার আপনাকে ভালো লাগে সংসার নয়, যখন সময় কাটে অলস
আপনার ফুলের মালা, হাততালি, প্রশংসায় চলে!
আমার চাই অট্টালিকা, গাড়ী বাড়ী, বিলাস!

আমার ঝলমলে জীবন চাই, কাব্য কবিতা সাহিত্য ছাইপাঁশে জীবন চলে না
শত নারীর প্রেম প্রস্তাব পাবেন, প্রজাপতির আগমন ঘটবে বিছানায়!
আমার আচরন নির্মম আসক্তিহীন ভাববেন না, রূঢ় বাস্তবতা
এদেশে আপনাদের মত কবি সাহিত্যিকদের ‘পাগল’ কয়!

আজ সে বাংলো মাকান ফ্ল্যাট ইন্ডাস্ট্রির মালিক
স্বামী থেকে ডিভোর্স হয়ে ও উচ্চ সমাজ সিংহাসনে আসন!
আমি পড়ে আছি সেই তিমিরে, পান্ডুলিপি আর প্রকাশকের দ্বারে
দারিদ্রতা হয়তো পূর্বপুরুষ কবি-লেখকদের থেকে পাওয়া, আজ-ও আমাদের ফ্যাশান!

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102