বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

ডিমলায় নিষিদ্ধ চায়না জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করল প্রশাসন

Coder Boss
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী

তিস্তা সেচ প্রকল্পের ক্যানেলে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার করে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করেছে ডিমলা উপজেলা প্রশাসন।

সোমবার ১ ডিসেম্বর উপজেলার জহিরের পুল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় উপজেলা মৎস্য কর্মকর্তা মামুন-অর-রশিদের উপস্থিতিতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির। অভিযানে ডিমলা থানার পুলিশ সদস্যরা নিরাপত্তায় সহযোগিতা করেন। অভিযান চলাকালে ক্যানেলের ভেতর থেকে উল্লেখযোগ্য পরিমাণ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়, যা মৎস্য আইনে সম্পূর্ণ নিষিদ্ধ।

সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির বলেন, নিষিদ্ধ জাল ব্যবহার শুধু মৎস্যসম্পদ ধ্বংস করে না, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্যকেও ঝুঁকিতে ফেলে। মৎস্য কর্মকর্তা মামুন-অর-রশিদ বলেন, চায়না দুয়ারি জাল মাছের পোনা থেকে শুরু করে সব ধরণের জলজ প্রাণীর জন্য ক্ষতিকর। ডিমলা উপজেলার প্রশাসন জানায়, জনস্বার্থে এমন অভিযান নিয়মিত হলে অবৈধ জালের ব্যবহার অনেকটাই কমে আসবে বলে আমরা মনে করি এবং
মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102