বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

নীলফামারীতে নারী ধর্ষণ হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

Coder Boss
  • Update Time : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৬০ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী

নীলফামারীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক জিয়াউদ্দিন মাহমুদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—সৈয়দপুর উপজেলার কামারপুকুর কাঙ্গালুপাড়া গ্রামের আনোয়ারুল হক এবং একই এলাকার ছামিউল ইসলাম ওরফে শুভ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাবরা রসুলপুর এলাকার শরিফুল ইসলামের সঙ্গে ইসলামী শরিয়ত অনুযায়ী বিয়ের পর থেকেই গৃহবধূ আকলিমা খাতুন পারিবারিক অশান্তির কারণে প্রায়ই বাবার বাড়িতে চলে আসতেন। তার মা আবারও শ্বশুরবাড়িতে পাঠালেও পরিস্থিতির পরিবর্তন হয়নি।

২০২০ সালের ১৫ আগস্ট শ্বশুরবাড়িতে ঝগড়ার জেরে আকলিমা বাবার বাড়িতে ফিরে আসেন। পরদিন ভোর থেকে তিনি নিখোঁজ হন। পরবর্তীতে ২২ আগস্ট সকালে সৈয়দপুর উপজেলার কামারপুকুর মৎস্য খামারের পেছনে বৈদ্যুতিক খুঁটির পাশে তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় আকলিমার মা মমতাজ বেগম হত্যা মামলা দায়ের করেন।

তদন্তে পুলিশ নিশ্চিত হয় যে, অভিযুক্ত দুই যুবক গৃহবধূ আকলিমাকে গণধর্ষণের পর হত্যা করেছে। মামলায় মোট ১৪ জন সাক্ষ্য দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো জানান, দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করেন। তিনি বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

রায় ঘোষণার সময় আদালতে ভুক্তভোগী পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102