বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

নিয়ামতপুরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৬৮ Time View

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ)) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলার গোকুলপুর সরকারি প্রাথিমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর অর্থায়নে এ কর্মসূচিতে সহযোগিতা করছে নিয়ামতপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুলাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আ. হান্নান, গোকুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল বারীসহ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ।

অতিথিরা বলেন, দুধ একটি আদর্শ খাবার। শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণে এই স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রধান শিক্ষক মো. আব্দুল বারী বলেন, আমার বিদ্যালয়ে ১৫৫ জন শিক্ষার্থী রয়েছে। স্কুল খোলা থাকার দিনগুলোতে উপস্থিত প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে দুধের প্যাকেট দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102