বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা বন্ধে গোবিন্দগঞ্জে ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬০ Time View

 

জেসমিন আক্তার মনি, রংপুর জেলা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা বন্ধে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব পালিত হয়েছে।

সামাজিক-সাংস্কৃতিক বৈচিত্র্য ও মর্যাদা রক্ষায় সকল নারী ও মেয়েদের বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় সাঁওতাল নারীদের ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব উদযাপিত হয়। গত
বুধবার দিনব্যাপী সাঁওতাল এলাকা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের তল্লাপাড়ায় মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারি সংস্থা অবলম্বন ও আমরাই পারি সংগঠনের উদ্যোগে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্ণিল এই আয়োজনে নারীদের গ্রামীণ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সাঁওতালরা তাদের সংস্কৃতি তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম। জনউদ্যোগের সদস্য সচিব ও অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তীর সভাপতিত্বে ও সংস্কৃতিকর্মী শিরিন আকতারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উই ক্যান এর নির্বাহী প্রধান জিনাত আরা হক, কানাডা হাই কমিশনের সিনিয়র ডেভেলপমেন্ট অ্যাডভাইজার সাফিনা আলম, আদিবাসী বাঙালি সংহতি পরিষদের সদর উপজেলা শাখার আহবায়ক গোলাম রব্বানী মুসা, মানবাধিকারকর্মী মনির হোসেন সুইট, আদিবাসী নেতা রাফেল বাস্কে, পল্লবী মুরমু প্রমুখ।
বক্তারা বলেন, সাঁওতাল নারীরা প্রান্তিক জনগোষ্ঠী হওয়ার কারণে বৈষম্যের শিকার হচ্ছেন। তাদেরকে এই অবস্থা থেকে উত্তরণে সকলকে এগিয়ে আসতে হবে। নারীর উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব না। তাদেরকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে। এ অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে সংগীত ও নাটিকা পরিবেশন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102