বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কটিয়াদীতে রিকশাচালকের লাশ উদ্ধার

Coder Boss
  • Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৮৩ Time View
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজের একদিন পর বিভাটেক চালকের ক্ষতবিক্ষত লাশ  কটিয়াদী উপজেলার পার্শ্ববর্তী নরসিংদী জেলার  বেলাবো থানার বিন্নাবাঈদ ইউনিয়নের, ভাওয়ালের চর গ্রামের পুরাতন ব্রহ্মপুত্র নদের পাড় থেকে  গতকাল ৫ই ডিসেম্বর শুক্রবার  উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রশিদ(৩৮) কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নে ৫ নং ওয়ার্ডের মাঝি বাড়ি  মহল্লার  আব্দুল আউয়ালের ছেলে।
 স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সড়ক থেকে বেশ কিছু দূরে ব্রহ্মপুত্র নদের পাড়ে একটি মৃতদেহটি পড়ে থাকতে দেখে। তার মাথায় ধারালো কোন অস্ত্রের  আঘাত এবং তার দুচোখ উপড়ানো দেখতে পান এলাকাবাসী এবং সড়কের পাশে একটি বিভাটেক রিকশা পাওয়া যায়। নিহতের মামাতো ভাই বিল্লাল বলেন, নিহত আব্দুর রশিদ বিভাটেক রিক্সা চালাতেন এবং গ্রামের নানা শ্রমজীবীর কাজ করতেন। অধিকাংশ সময় রাতে রিকশা চালাতেন। সর্বশেষ বৃহস্পতিবার বিকেলে বিবাটেক রিক্সা নিয়ে  বাড়ি থেকে বের হয়ে গভীর রাতেও বাড়িতে না আসায়, মোবাইল করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি। পরে শুক্রবার সকালে লোকমুখে সংবাদ পেয়ে পার্শ্ববর্তী এলাকার ব্রহ্মপুত্র নদের পাড়ে তার লাশ দেখতে পাওয়া যায়। পরিবারের পক্ষ থেকে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।
 এদিকে বেলাবো থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন জানান স্থানীয় লোকজনের  মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ গিয়ে ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে, পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102