মোহাম্মদ আব্বাস উদ্দিন, ব্যুরোচীফ, চট্টগ্রাম
এক শুভাকাঙ্ক্ষীর দুই সন্তানের জন্মদিন উপলক্ষে একটাকায় আনন্দ ফাউন্ডেশনের মাধ্যমে আজ ৭ ডিসেম্বর, রবিবার এতিমখানার বাচ্চাদের জন্য এক বেলার খাবার আয়োজন হয়েছে। প্রতিবছর এমন দিনে এতিমবাচ্চাদের জন্য এক বেলা খাবার আয়োজন করে থাকেন তিনি। আয়োজনে ছিলো গরু মাংস, মুরগী, ডিম ও সাদা পোলাও। সেই সাথে ছিলো তাদের জন্য অর্থ উপহারও।
একান্ত সাক্ষাৎকারে একটাকা ফাউন্ডেশনের প্রতিষ্টাতা জাবের হোসাইন সাকিব বলেন- আপনিও চাইলে আপনার আপনজনের কারো মৃত্যু বার্ষিকী, জন্মদিন, আকিকা, বিবাহ বার্ষিকীতে সামর্থ অনুযায়ী উদ্যোগ নিলে অন্তত একবেলা ভাল খাবার আয়োজনের মাধ্যমে কিছু সুবিধাবঞ্চিত শিশু ও অনাথ এতিম বাচ্চাদের মুখে হাসি ফুটাতে পারেন। এতে করে তারাও একবেলা ভাল খাবার তৃপ্তি সহকারে খেতে পারবে।
তিনি আরো বলেন-উদ্যোগ গুলোর মধ্যে যেকোন একটি আপনিও আয়োজন করতে পারেন আমাদের মাধ্যমে। আমরা সর্বোচ্চ দিয়ে সুসম্পন্ন করবো সেই কাজগুলো-ইনশাআল্লাহ।,এমন আয়োজনে অংশ নিন সরাসরি আপনিও। পাঠাতে পারেন অনুদান। আমরা সে আমানত পৌঁছে দিবো যথাযথ স্থানে। এই ক্ষুদ্র প্রয়াসে আপনিও সরাসরি অর্থ দিয়ে সহযোগিতা করতে পারেন, কিংবা অনুদান পাঠাতে পারেন অনলাইনের মাধ্যমে। অথবা আমাদের সরাসরি খাদ্য ও বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রীও দিতে পারেন। প্রাতিষ্ঠানিক যোগাযোগঃ- +880 1871 413999। আপনার একটু সহযোগিতায়ই পারে এই সময়ে কিছু সংখ্যক মানুষ হাসতে এবং এমন আয়োজনে আপনিও পারেন অংশীদার হয়ে আনন্দ উপহার দিতে।