শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

জনসেবায় সাউন্ড হেল্থ হাসপাতালকে বিশেষ সম্মাননা প্রদান করল ইউনো

Coder Boss
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩ Time View

 

মোহাম্মদ আব্বাস উদ্দিন, ব্যুরোচীফ, চট্টগ্রাম

চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টে মেডিকেল টিম সাপোর্ট দেওয়ায় লোহাগাড়া সাউন্ড হেল্থ হাসপাতালকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

৭ ডিসেম্বর, রবিবার সকালে লোহাগড়া উপজেলা নিবার্হী অফিসার ও লোহাগড়া ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম এই সম্মাননা স্মারক তুলে দেন হাসপাতাল কতৃপক্ষকে।

একান্ত সাক্ষাৎকারে হাসপাতাল কতৃপক্ষ বলেন-খেলাধুলা মানুষের স্বাস্থ্য সুরক্ষায় যেমন অপরিহার্য, তেমনি সেই আয়োজনে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। আমাদের নিবেদিতপ্রাণ মেডিকেল টিমের পক্ষ থেকে এই সম্মাননা গ্রহণ করতে পেরে আমরা সত্যিই গর্বিত ও অনুপ্রাণিত। এতে করে আমাদের দায়বদ্ধতা ও দায়িত্ব আরো বেড়ে গেল। সাউন্ড হেল্থ হাসপাতাল সবসময়ই সাধারণ মানুষের পাশে থেকে স্বাস্থ্যসেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। লোহাগাড়ার মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে এই বিশেষ স্বীকৃতির জন্য আমাদের হাসপাতালের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

আমরা ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমে যুক্ত থাকার প্রত্যয় করছি।

এসময় হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডা. প্রলয় চৌধুরী,এসিস্ট্যান্ট ম্যানেজার মো: সেলিম ও মার্কেটিং অফিসার আব্দুল্লাহ মুহাম্মদ সাইমুন। ক্রীড়া সংস্থার পক্ষে বিশিষ্ট সংগঠক মোহাম্মদ কুতুব উদ্দিন ও আরিয়ান হাছান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102