বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

Coder Boss
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ Time View

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন। রোববার (৭ ডিসেম্বর) উপজেলার সদরের ডাঙ্গাপাড়া এলাকায় মোটরসাইকেল – পিকআপের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং একজনকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

নিহত শিক্ষার্থীর নাম শোয়াইব(২০)। তিনি নিয়ামতপুর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। বাবার নাম মুকবুল হোসেনের। বাড়ি একই জেলার মান্দা উপজেলার ভাঁরশো ইউনিয়নের আলালপুর (ঠাকুর মান্দা ) গ্রামে। আহত শিক্ষার্থীরা হলেন মান্দা উপজেলার ছুটিপুর গ্রামের হাসিবুর রহমান ও ঘাগড়া গ্রামের রাকিব।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ১১ টার দিকে দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে কলেজে যাচ্ছিলেন তিন শিক্ষার্থী। পথিমধ্যে ডাঙ্গাপাড়া এলাকায় একটি দ্রুতগামী মিনি ট্রাক(পিকআপ) এর সাথে ধাক্কা লাগে। এরপর মোটরসাইকেলটি রাস্তার পাশে তালগাছের সাথে পুনরায় ধাক্কা লাগে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শোয়াইবকে
মৃত ঘোষণা করেন।

নিয়ামতপুর থানার উপপরিদর্শক (ভারপ্রাপ্ত ওসি) রেজাউল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102