শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

চুনতিতে দাঁড়ি পাল্লা প্রতীকে গণ সংযোগ করলেন শাহজাহান চৌধুরী

Coder Boss
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ Time View

 

মোহাম্মদ আব্বাস উদ্দিন, ব্যুরোচীফ, চট্টগ্রাম

চুনতি দিনব্যাপী লোহাগাড়া উপজেলার প্রান্তিক জনপদ চুনতি ইউনিয়নে দাঁড়িপাল্লার পক্ষে জনসংযোগ করলেন আলহাজ্ব শাহজাহান চৌধুরী। অসংখ্য নেতাকর্মী নিয়ে দাঁড়িপাল্লার ডোর-টু-ডোর ক্যাম্পেইনে অংশ হিসেবে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মজলুম জননেতা শাহজাহান চৌধুরী।

আজ ৮ ডিসেম্বর, সোমবার সারাদিন চুনতি ইউনিয়নে গণ সংযোগ, উঠান বৈঠক করার কথা রয়েছে।

প্রতিটি নাগরিকের দ্বারে দ্বারে পৌঁছানোই আমাদের মূল লক্ষ্য। এ উপলক্ষে প্রাইমারি স্কুল, মাদ্রাসা, স্থানীয় বাজার ও গ্রামীণ পাড়া-মহল্লায় ব্যাপক গণসংযোগ চলমান।

তিনি সাধারণ মানুষের কাছে শুনেছেন, কোথায় কী উন্নয়ন প্রয়োজন, নাগরিক সেবায় কী ধরনের অব্যবস্থাপনা রয়েছে, যাতায়াত ও অবকাঠামোগত দুরবস্থার বাস্তব চিত্র।

জনতার কথা শুনে, তাদের আশা–আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে বাস্তবসম্মত সমাধানের অঙ্গীকার ব্যক্ত করেন আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102