শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

লোহাগাড়ার যুবক মোবারক হোসেন বাশঁখালীতে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে লাইফ সার্পোটে

Coder Boss
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯ Time View

 

মোহাম্মদ আব্বাস উদ্দিন, ব্যুরোচীফ চট্টগ্রাম

চট্টগ্রামের বাশখালীতে বেড়াতে গিয়ে ভয়াবহ মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন রাবার ড্যাম এলাকার যুবক মোবারক হোসেন। দুর্ঘটনাটি ঘটে ৭ ডিসেম্বর, রবিবার দুপুরে স্থানীয় একটি সড়কে।

গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রাখেন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তাঁর পরিবার সবার কাছে দোয়া কামনা করেছেন।

আহত মোবারক হোসেন লোহাগাড়া বটতলী শহরের একটি মোবাইল ফোনের দোকানে চাকরি করতেন। হঠাৎ ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা ও তার বন্ধু বান্ধব সকলের কাছে দোয়া কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102