রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদীর শিবপুরে কোন অপরাধী ছাড় পাবে না- আলহাজ্ব মনজুর এলাহী এমপি লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান

জগন্নাথপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ Time View

 

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনাসভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা-গড়বে আগামীর শুদ্ধতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্ধন ও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ। জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত দুর্নীতি প্রতিরোধ দিবসের সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মহসীন উদ্দিন।
জগন্নাথপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাফিজ মুহিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন জালালীর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার, জগন্নাথপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ।
বক্তব্য রাখেন, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মেম্বার আবিবুল বারী আয়হান, সিনিয়র সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাশ্বাদুল হক চৌধুরী রাসেল, আবদুল হক প্রমূখ।
এতে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সাহাব উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মঞ্জরুল আলম, উপজেলা সহকারী আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আবুল আজাদ পাবেল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন, উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102