
মোহাম্মদ আব্বাস উদ্দিন, ব্যুরোচীফ, চট্টগ্রাম
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলায় “দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা” স্নোগানকে সামনে রেখে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন দূর্নীতিবিরোধী কমিশন লোহাগাড়া উপজেলার সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ শফিক আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।
দূর্নীতিবিরোধী কমিশনের সদস্য ও সুখছুড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোবারক হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অফিসার কাজী শফিউল আলম, সিনিয়র সহ সভাপতি প্রফেসর জালাল আহমেদ, শ্রমিক স্ট্যান্ড ফেডারেশনের সহ সভাপতি মাওলানা রফিক দিদার, মাষ্টার মোহাম্মদ ফারুক, লোহাগাড়া সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবদুল মান্নান, দক্ষিণ চট্টগ্রাম ভোক্তা অধিকার এর সভাপতি মাওলানা জিএম মাহ্ফুজ, বীমাবিদ তারেক বিন কবীর, বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলার সদস্য মোহাম্মদ আব্বাস উদ্দিন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুলের শিক্ষকসহ দূনীতিবিরোধী কমিশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।