বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

নরসিংদীতে বেগম রোকেয়া দিবসে ৬ উপজেলায় ২০ জনকে সম্মাননা, জেলার শ্রেষ্ঠ ৫ ‘অদম্য নারী’ পেলেন বিশেষ সংবর্ধনা

Coder Boss
  • Update Time : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৮০ Time View

সানজিদা রুমা, নরসিংদী:

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে জেলায় নির্বাচিত পাঁচ অদম্য নারীকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সোলিনা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আনোয়ার হোসাইন।
জানা যায়, নরসিংদী জেলার ৬টি উপজেলায় মোট ২০ জনকে ‘অদম্য নারী’ হিসেবে সম্মাননা দেওয়া হয়। পরে তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে জেলার শ্রেষ্ঠ ৫ অদম্য নারীকে চূড়ান্তভাবে নির্বাচন করে জেলা পর্যায়ে সম্মাননা প্রদান করা হয়।
জেলা পর্যায়ে সম্মাননা পাওয়া শ্রেষ্ঠ ৫ অদম্য নারী—অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী: সুমাইয়া আক্তার, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী: তানজিনা আক্তার, সফল জননী নারী: জোসনা বেগম,নির্যাতনের দুঃস্বপ্ন পেরিয়ে জীবনসংগ্রামে জয়ী নারী: শংকরী রানী সূত্রধর, সমাজ উন্নয়নে অসামান্য অবদানকারী: খালেদা পারভীন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী সিভিল সার্জন সৈয়দ আমিরুল হক শামীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, জোসনা বেগম জয়ীতার ছেলে প্রফেসর ড. জসীম উদ্দীন সরকার, নরসিংদী সদর সার্কেল (অতিরিক্ত পুলিশ সুপার) আনোয়ার হোসেন শামীম, নরসিংদী সদর হাসপাতালের প্রোগ্রাম অফিসার মো. সাইফুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক জোসনা বেগম জয়ীতার ছেলে কামাল হোসেন, শিক্ষিাকা নিশাদ ফাতেমা সহ জেলা–উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও অতিথিবৃন্দ। বক্তারা বলেন, অদম্য নারীদের এই সম্মাননা তাদের জীবনসংগ্রামকে সমুন্নত করবে এবং সমাজে নারীর অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেবে। অনুষ্ঠান শেষে শ্রেষ্ঠ পাঁচ অদম্য নারীর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102