মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির।
শনিবার বিকেলে শহরের প্রধান সড়কে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিতভাবে বিরোধী কণ্ঠকে দমন করতেই এই হামলা চালানো হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে আরও বলা হয়, রাজনৈতিক সহিংসতা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি। এ ধরনের হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
বিক্ষোভ কর্মসূচিতে ছাত্র শিবিরের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন এবং খুনির শাস্তির দাবি
তুলে এবং তারাতাড়ি গ্রেফতার করতে আহ্বান জানান।