বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

নিয়ামতপুরে কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকী ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

Coder Boss
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ Time View

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা কৃষক দলের আয়োজনে ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) নিয়ামতপুর সদর কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক জুম্মা রশিদ এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের সভাপতি সাইফুদ্দিন মন্ডল।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নওগাঁ-১এর বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়োজিদ হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক
নূরে আলম মিঠু, খাইরুল আলম গোল্ডেন, জেলা কৃষক দলের সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইসাহাক আলী, সাজ্জাদ আলী টিটু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু প্রমূখ।

এর আগে অসুস্থ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া ও মুনাজাত করেন উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ বদিউজ্জামান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102