কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
চৌচির ফসলহীন ফাটা জমি মাঠ
দরিদ্র কুঠির পাশে শ্যামল ষোড়শী যেন নির্জীব কাঠ
চোখ ভরা চাঞ্চল্য মুখে তার মলিনতার ছাপ
আকর্ষণীয় লোচনে ভাসে না কোন জন্মে করে ছিল পাপ!
পাতলা অধরে তার, দাঁতগুলো মুক্তা ঝরে
যৌবন যেন দাড়িম্ব পাকা টলমল, ফেটে রস পড়ে!
দেহের উঁচুনিচু উপগিরি তার, সৌন্দর্যে ভরা
রাহিত্য সংসারের মেয়ে নিরন্ন তাই, কবি ছাড়া কারো চোখে পড়ে না ধরা!
চাহনির খাঁজে লুকিয়ে আছে, ভালোলাগার অনুভূতি
তারুণ্যের সাজে তার চিন্তার বলিরেখা বলে, নিরুপায় জীবনের নাই কোন গতি!
এমনি কত মোনা লিসা, তিলোত্তমা কালের স্রোতে যায় ভাসি!
কে তাদের দেবে আশা, জীবনের রং রস সুধা পেতে,
মহা মেরুপর্বত থেকে আসি?