বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

নীলফামারীতে দুই হাজার সাইকেলের অংশগ্রহণে ছাত্রশিবিরের বিজয় দিবস উপলক্ষে সাইকেল র‍্যালি

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২০৪ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী

মহান বিজয় দিবসের ৫৫তম বার্ষিকী উপলক্ষে নীলফামারীতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখা। ‘Victory Cycle Rally 2K25’ শিরোনামে আয়োজিত এ র‍্যালিতে প্রায় দুই হাজার সাইকেল আরোহী অংশগ্রহণ করেন, যা জলঢাকা এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় ছিটমীরগঞ্জ শালনগ্রাম কামিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে র‍্যালিটি যাত্রা শুরু করে। পরে এটি জলঢাকা শহরের প্রধান সড়কসমূহ—ডোমার-ডিমলা সড়ক, জলঢাকা বাসস্ট্যান্ড, উপজেলা পরিষদ চত্বরসহ গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।
র‍্যালি চলাকালে অংশগ্রহণকারীরা শৃঙ্খলাবদ্ধভাবে সাইকেল চালিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম ও জাতীয় ইতিহাসের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা হাতে নিয়ে তারা বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন।
এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী জেলা শাখার সভাপতি তাজমুল হাসান সাগর। এ সময় সংগঠনের সাবেক জেলা সভাপতি মহসিন আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি রেজাউল করিম।
র‍্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা শিবিরের আরেক নাম—আদর্শের সংগ্রাম সহ বিভিন্ন স্লোগান প্রদর্শন করেন, যা জলঢাকা শহরের সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।
র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, মহান বিজয় দিবস বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তারা আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে আদর্শিক ও দায়িত্বশীল ছাত্ররাজনীতি অব্যাহত রাখতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির অঙ্গীকারবদ্ধ।
শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে র‍্যালি শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ গন্তব্যে ফিরে যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102