রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
লালমনিরহাটের কালীগঞ্জে প্রেস ফাইভের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আইইবি ও ইআরসি ঢাকার যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ইরানের উপর মার্কিন-ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ান মাওলানা শওকত আমীন রমযানে নবীজী দু’হাত ভরে দান করতেন, শাহ্ সুফি খাজা লায়ন ডঃ মো হারুন অর রশিদ আল চিশতী নিজামী ওয়াল আবুল উলাঈ সিন্ডিকেটের কারসাজিতে রড-সিমেন্টের দামে আগুন মাদকের ভয়াবহ থাবায় কলুষিত হচেছ পবিত্র রাজনীতি কয়রা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা এম এ হাসান সকলের সহযোগিতায় হাওরের ফসল রক্ষা করতে হবে-ইউএনও-জগন্নাথপুর মোরেলগঞ্জে ইফতার ও আলোচনা সভায় সাংবাদিকতার মানোন্নয়ন ও ঐক্যের আহ্বান জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মহান বিজয় দিবসে সুনামগঞ্জ জেলা বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৫ Time View

 

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার:

মহান বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য এবং সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি শহরের পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে জামাইপাড়া, কালীবাড়ি ও ট্রাফিক পয়েন্ট প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার/স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। সেখানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বিজয় র‍্যালিতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নুরুল ইসলাম নুরুল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (সদস্য সচিব পদমর্যাদা) এডভোকেট আব্দুল হক, এডভোকেট শেরেনুর আলী, এডভোকেট জিয়াউর রহিম শাহীনসহ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। র‍্যালিতে মহান মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102