বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

মহান বিজয় দিবস উপলক্ষে ডিমলায় বাংলাদেশ জামায়াত ইসলামির আলোচনা সভা ও দোয়া

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৮ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী

মহান বিজয় দিবস উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামির উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টায় ডিমলা উপজেলার সদর ৩ নম্বর ইউনিয়ন পরিষদ মাঠ থেকে কর্মসূচির সূচনা হয়। পরে সেখান থেকে একটি বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি ডিমলা উপজেলা শহরের বাজার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে অংশগ্রহণকারী দলীয় নেতা-কর্মীরা মহান বিজয় দিবস সফল হোক, আবু সায়েদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে সদর ৩ নং ইউনিয়ন পরিষদ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথিরা বক্তব্য রাখেন ডিমলা উপজেলা জামায়াত ইসলামির আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নায়েবে আমির অধ্যাপক কাজী হাবিবুর রহমান এবং উপজেলা সেক্রেটারি কাজী মো. রোকনুজ্জামান বকুল।
এছাড়াও বক্তব্য রাখেন ডিমলা সদর ইউনিয়ন আমির মাওলানা নুর মোবাশ্বেরসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন উপজেলা আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান। মুনাজাতে তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদসহ দেশের সকল শহীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং দেশের সার্বিক শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102