বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

বাজিতপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষাবোর্ডের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ Time View

 

রাজাকুন্নাহার সুমী, বাজিতপুর (কিশোরগঞ্জ) থেকে:

বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষাবোর্ডের উদ্যোগে বাজিতপুর উপজেলায় ২০২৫ সালের বৃত্তি পরীক্ষা আজ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বাজিতপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয় হাফেজ আব্দুর রাজ্জাক পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

দু’দিনব্যাপী বৃত্তি পরীক্ষার প্রথম দিনে বুধবার ১৭ ডিসেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত এ পরীক্ষায় উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষাবোর্ড, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোস্তাক আহমেদ দাদাভাই, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান জিল্লু এবং বাজিতপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সারোয়ার আলম। তারা পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের বৃত্তি পরীক্ষার গুরুত্ব তুলে ধরেন।

এ সময় অভিভাবকরাও এ আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়ানোর পাশাপাশি প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102