বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

জুলাই যোদ্ধা হাদীর শাহাদাতে রংপুর ডিসির মোড়ের নাম পরিবর্তন

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৭২ Time View

 

মোঃ মাইদুল ইসলাম:-

রংপুর নগরীর বহুল পরিচিত ‘ডিসির মোড়’-এর নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদীর মোড়’ নামকরণ করা হয়েছে। জুলাই যোদ্ধা হাদী গতকাল শহীদ হওয়ায় তাঁর স্মরণে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ শুক্রবার জুম্মার নামাজের পর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষ এই নামকরণের পক্ষে মত দেন। তারা বলেন, শহীদ ওসমান হাদীর আত্মত্যাগ জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এবং তাঁর নামে মোড়টির নামকরণ একটি যথার্থ ও সম্মানজনক উদ্যোগ।

জানা গেছে, জুলাই আন্দোলনে সাহসী ভূমিকার জন্য হাদী এলাকায় একজন পরিচিত ও শ্রদ্ধেয় মুখ ছিলেন। আন্দোলন চলাকালে গতকাল তিনি শহীদ হলে নগরীতে শোকের আবহ তৈরি হয়। এরপর স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতারা একত্রিত হয়ে মোড়টির নাম পরিবর্তনের দাবি জানান।

বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, শহীদদের স্মরণে এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে আন্দোলন-সংগ্রামের ইতিহাস জানতে সহায়তা করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102