বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

ভারতীয় আধিপত্যবাদ ও উসমান হাদীর খুনির বিচারের দাবিতে ডিমলায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন,
স্টাফ রিপোর্টার, নীলফামারী:

ভারতীয় আধিপত্যবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর উসমান হাদীর আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ডিমলায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টায় ডিমলা উপজেলার বিজয় চত্বরে আপামর জুলাই ঐক্য সাধারণ ছাত্র-জনতা ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ভারতীয় আধিপত্যবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের পাশাপাশি উসমান হাদীর হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানানো হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মজিবুল ইসলাম, সভাপতি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুবশক্তি, নীলফামারী জেলা। সমাবেশে বক্তব্য রাখেন
মিজানুর রহমান সবুজ, আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল, ডিমলা উপজেলা; সাইদুজ্জামান বাবু, কেন্দ্রীয় সংগঠক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুবশক্তি;
আসরাফুল আলম, আহ্বায়ক, বৈষম্যবিরোধী আন্দোলন, ডিমলা উপজেলা; আজিনুর রহমান, সাধারণ সম্পাদক, ছাত্র অধিকার পরিষদ; তাইবুল ইসলাম, সহ-সভাপতি, ছাত্র অধিকার পরিষদ, নীলফামারী জেলা;
আকিক ইসলাম, যুগ্ম আহ্বায়ক, ছাত্রদল, ডিমলা উপজেলা;
হালিমুল হোসেন রাসেল, সদস্য সচিব, ছাত্রদল, ডিমলা উপজেলা; আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারি, ছাত্রশিবির, ডিমলা উপজেলা; জিয়ারুল ইসলাম জিয়া, যুগ্ম সমন্বয়কারী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ডিমলা উপজেলা;
প্রিন্স লিমন, সভাপতি, ডিমলা ইসলামি কলেজ ছাত্রদল;
সেলিম ইসলাম সাগর, সাবেক সদস্য, নীলফামারী জেলা ছাত্রদল; মোঃ রাব্বি ইসলাম, সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুবশক্তি, নীলফামারী জেলা;
এবং আবু ইউসুফ সাকিল, সাংগঠনিক সম্পাদক, জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক কমিটি, নীলফামারী জেলা।
বক্তারা বলেন, শহীদ উসমান হাদী ছিলেন ভারতীয় আধিপত্যবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে আপসহীন কণ্ঠস্বর। তাঁর নির্মম হত্যাকাণ্ড জাতির জন্য গভীর বেদনার। অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ মোশাররফ ইসলাম, নাছির ভুঁইয়া, মোঃ মসলেম উদ্দিন, কাওসার ইভান, আশিকুর রহমান আশিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ। স্বভাব বক্তৃতার আগে ডিমলা উপজেলা শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে বিক্ষোভে অংশগ্রহণকারীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102