বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে জলঢাকায় বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন,
স্টাফ রিপোর্টার, নীলফামারী

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর হত্যার প্রতিবাদে জলঢাকায় (১৯ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাজান (কবির) লেলিনের নেতৃত্বে জলঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বাইর হয়ে জলঢাকার প্রধান প্রধান, সড়ক গুলো প্রদক্ষিণ করে জলঢাকা জিরো পয়েন্ট মোড়ে একত্রিত হয়ে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব শাহিনুর হক (বাবু) তিনি বলেন একটি গোষ্ঠী বিশৃঙ্খলার জন্য উঠে পড়ে লেগেছে, তাতে করে যেনো ভোট পিছিয়ে যায়, কিন্তু আমরা তা রুখে দেবো ইনশাআল্লাহ। এবং আমাদের সবার প্রাণপ্রিয় নেতা আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশের মাটিতেই পা রাখতেছেন আমরা আমাদের নেতার জন্য সকলে দোয়া করি তিনি যেনো সহি সালামতে বাংলাদেশে পদার্পণ করেন। উপজেলা ছাত্রদলের সভাপতি মনতাজুল ইসলাম (মিঠু) বলেন আমরা জলঢাকা বিএনপি কিন্তু সবসময় ঐক্যবদ্ধ আমাদের সরলতার সুযোগ নিয়ে মনে করেন না, যে আপনারা বিশৃঙ্খলা করবেন আর আমরা বসে, বসে আঙ্গুল চুসবো আমরাও প্রতিহত করতে জানি। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব ইউনুস আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক শফিকুর রহমান, উপজেলা তাতীদলের আহ্বায়ক আলমগীর হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক শেখ সাদী লাভলু হারুনার রশিদ, দুলাল হোসেন, আবু তরাব ইমন সহ প্রমুখ। এবং সবার শেষে গুরুত্বপূর্ণ সমাপনী বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাজান কবির (লেলিন) তিনি বলেন আমাদের এই ২৪ এর যোদ্ধা শরিফ ওসমান হাদী আমাদের মাঝে আর বেঁচে নেই, আমাদের কলিজা ফেটে যাচ্ছে ভাইটির মৃত্যুর খবর শুনে, আমরা গতরাতেও বিক্ষোভ করেছি সন্ত্রাসীরা যেনো দ্রুত গ্রেপ্তার হয়। আর এ দিকে হাদির মৃত্যুকে নিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করতেছে একটি বিশেষ মহল, কান খুলে শুনে রাখেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শক্তি আমরা কেউকে ভয় করি না, আমরা সব সময় অন্যায়ের পক্ষে লড়াই করেছি সম্ভব হলে সেই লড়াই আমরা চালিয়ে যাব তবু কিন্তু বাংলাদেশ এর এক চুল পরিমাণ কোনো ষড়যন্ত্রকারীদের হাতে তুলে দেওয়া হবে না। পরে তিনি বক্তব্য শেষে সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করে দেন অনুষ্ঠান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102