শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

গ্লোবাল এক্সিলেন্ট আইকন এ্যাওয়ার্ড পেলেন শাহাব উদ্দিন সিআইপি

Coder Boss
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ Time View

 

মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম

মহান বিজয় দিবস উপলক্ষে ২০ শে ডিসেম্বর, শনিবার, গ্লোবাল স্টুডেন্ট এলায়েন্স মালয়েশিয়া কর্তৃক আয়োজিত বিজয় উৎসব -২০২৫ ও গ্লোবাল এক্সিলেন্স আইকন অ্যাওয়ার্ড অনুষ্ঠান মালেশিয়া কুয়ালালামপুর জি টাওয়ার হোটেলে সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ব্যবসায়ী উদ্যোক্তা ক্যাটাগরিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন জামাল ভূঁইয়া থেকে গ্লোবাল এক্সিলেন্স আইকন অ্যাওয়ার্ড ২০২৫ গ্রহণ করেন মালেশিয়ার স্বনামধন্য প্রবাসী ব্যবসায়ী ও লোহাগাড়া উপজেলা পদুয়ার কৃতি সন্তান মোহাম্মদ শাহাব উদ্দিন সিআইপি।

একান্ত সাক্ষাৎকারে শাহাব উদ্দিন সিআইপি বলেন- জীবনের প্রতিটি ভালো কাজের স্বীকৃতি হিসেবে এ্যাওয়ার্ড পাওয়া আমার জন্য গর্ব ও আনন্দের। এতে করে আমার দায়িত্ব ও কর্তব্য আরো বেড়ে গেল। আমাকে অ্যাওয়ার্ড প্রদান করায় আমি (GSAM) সংগঠনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102