বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন

কবিতাঃ অলীক ভাবনা

Coder Boss
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ Time View

 

কলমেঃ পূর্ণিমা রানী দেবনাথ

পূর্নিমা রানী দেবনাথ
গভীর নিশি ঘুমোঘোর আঁখি
স্বপনে নয়ন মেলে দেখি,
তুমি আর আমি দুলছি দুজনে
আন্দোলনে কল্পতরুর দোলোনে।

আকাশের বুকে মেঘে মেঘে ভেসে
বেড়াচ্ছি উড়ে তারাদের দেশে।
দেখি তারাদের দেশে সরোবরে পদ্মবনে
কমল ফুটেছে শতদলে মধুপের গুঞ্জনে।

রাজার কুমার যাচ্ছে উড়ে ময়ূরপঙ্খি চড়ে
ঘুমিয়ে আছে রাজার কন্যা রাজপুরিতে,
পাহারা দিচ্ছে সাতশত পরী
নিশীথ রজনী নীরব নগরী।

জেগে দেখি শয্যায় আমি একা।
কেউ কোথাও নেই, কল্পনা আঁকা।
শুনি প্রভাত পাখির জাগরণী সুর
আমি একা যেতে হবে বহুদূর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102