বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

কবিতাঃ তৃপ্তি পাবে শেষে

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৪১ Time View

কলমেঃ ইকবাল হাসান মাহমুদ

কখন যে হায় চলে যাব
এই ধরণী ছেড়ে,
প্রতিদিনই মৃত্যু যেনো
আসছে পিছে তেড়ে।

ধরার কর্ম করে চলি
আমি আপন মনে,
তাই ভাবি না এসব আমার
যাবে না যে সনে।

মোহ মায়ায় মত্ত হয়ে
রঙ্গ রসে থাকি,
বোঝ’না মন একদিন উড়ে
যাবে পরান পাখি।

কবে রে মন সোজা হবি
বুঝবি নিজের ভালো,
থাকতে সময় বের করে দে
তোর ভিতরের কালো।

শুদ্ধ হয়ে উঠনা রে মন
জ্বেলে আলোর দীপ্তি,
শেষ বিচারের দিনে হয়তো
পাবি সেদিন তৃপ্তি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102