বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
ইতিহাসে স্মরণীয় দিন ২১ রমজান কবিতা: নীল বিষাদের কারুকাজ কবিতাঃ আমাদের গ্রাম কবিতা: ফিৎরা আদায় কর শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বিএনপি–জমিয়ত ইসলাম জোটের মনোনয়ন পেলেন মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ Time View

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জমিয়ত ইসলাম-এর জোটগত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জমিয়ত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
মনোনয়ন ঘোষণার পর মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,
আমি জোটের প্রার্থী হিসেবে নীলফামারী-১ ডোমার-ডিমলা আসনে চূড়ান্ত হয়েছি। ইনশাআল্লাহ, ডোমার-ডিমলার মানুষের সুখে-দুঃখে আগেও ছিলাম, ভবিষ্যতেও থাকবো। এ এলাকার মানুষের কল্যাণে আজীবন কাজ করে যেতে চাই। তিনি আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি তার দলীয় প্রতীক ‘খেজুর গাছ’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদিকে ডিমলা উপজেলা জমিয়ত ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন বলেন,
মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী দীর্ঘদিন ধরে ডোমার-ডিমলার মানুষের পক্ষে কাজ করে আসছেন। তার সেই ত্যাগ ও শ্রমের ফল আজকের এই মনোনয়ন। ইনশাআল্লাহ, আমরা সবাই মিলে ডোমার-ডিমলার মানুষের অধিকার ও কল্যাণে সর্বদা পাশে থাকবো।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102