বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক

নিয়ামতপুরে শীতের রাতে শীতার্তদের মাঝে ইউএন ওর কম্বল বিতরণ

Coder Boss
  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ Time View

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

কনকনে শীতে যখন নওগাঁর নিয়ামতপুরের খেটে খাওয়া গরিব-অসহায় শীতার্ত মানুষ কাপছে। এই শীতে সবচেয়ে বেশি কষ্টে বসবাস করে সমাজের ছিন্নমূল মানুষেরা।গরিব-দুঃখী শীতার্ত মানুষের শীতের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মাঝে রাতের আঁধারে কম্বল নিয়ে হাজির হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মুর্শিদা খাতুন।

সোমবার গভীর রাতে ছিন্নমূল, অসহায়, দরিদ্র, শ্রমজীবী মানুষ ও এতিম শিশুদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের সহযোগিতায় শীতের কম্বল বিতরণ করেন। এ সময় উপজেলা সদরের সকল নাইটগার্ড, এতিম খানাসহ বিভিন্ন এলাকায় প্রায় ৪শ শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, সহকারী প্রকৌশলি বিএমডিএ
মো: তারিক আজিজ মিলন, উপজেলা কর্মকর্তা এসএফডিএফ মোঃ ইমরান হোসেন মন্ডল, উপজেলা পিডিবিএফ কর্মকর্তা মোঃরফিকুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ বাবুল আক্তার, পল্লী দারিদ্র্য ফাউন্ডেশন কাইউম চৌধুরী প্রমূখ।

শীত বস্ত্র বিতরণ করে তিনি বলেন, শীতের কষ্ট সেই বোঝে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে এগিয়ে আসতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102