বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক

আমতলীতে গলায় রশি দিয়ে যুবকের আত্মহত্যা

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ Time View

 

 

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী পৌরসভার ৩নং ওয়ার্ডের খোন্তাকাটা বাইতুল আমান জামে মসজিদ সলগ্ন এলাকায় তহসিন মোল্লার বাসার ভাড়াটিয়া মো.লিমন (২১) নামের এক যুবক বুধবার রাতে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।
জানাগেছে, তহসিন মোল্লার বাসায় মোর্শেদা বেগম নামের এক নারী তার ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন।বুধবার সকাল থেকে মার্শেদা বাসায় ছিলেন না।রাত ১১ টার দিকে মোর্শেদা বাসায় এসে দেখে ঘরের দরজা জানালা বন্ধ। অনেকক্ষন ডাকা ডাকির পর ঘরের দরজা না খোলায় পাশের রুমের টিনের বেড়া ভেঙ্গে দেখতে পান লিমন (২১) ঘরের চালের আড়ার সাথে ঝুলে রয়েছে।
মোর্শেদার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে লিমনকে আড়ার সাথে ঝুলতে দেখে আমতলী থানা পুলিশে খবর দিলে থানা পুলিশ রাত ১২ দিকে লাশ উদ্ধার করে আমতলী থানায় নিয়ে আসেন।
আমতলী থানার এস আই কমল চন্দ্র দে জানান, লাশ উদ্ধার করে আমতলী থানায় নিয়ে আসা হয়েছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ মো.জাহাঙ্গির হোসেন বলেন বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। এঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102