মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী চুনতি ইউনিয়নে "চুনতি ডটকম ম্যারাথন" -২০২৫ সফল ভাবে সম্পন্ন হয়েছে
২৬ ডিসেম্বর, শুক্রবার, ভাোর ৬:৪৫ মিনিটে ম্যারাথন -২০২৫ শুভ উদ্বোধন ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি, প্রফেসর ড.নিয়াজ উদ্দিন আহমদ খান।
চুনতি মেহেরুন্নিছা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে হাজার হাজার প্রতিযোগী অংশ গ্রহন করেন। সকাল ৬: ৩০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুনতি ডটকম ম্যারাথন -২০২৫ এর আহবায়ক ও বিশিষ্ট চিকিৎসক ডাঃ মাহমুদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি প্রফেসর ড.মোহাম্মদ ইসমাইল, লোহাগাড়া উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ এজেএম সাদেক, চুনতি খান মন্জিলের কৃতি সন্তান ও ইউনিলিভার এর চেয়ারম্যান মাসুদ খান, খান ফাউন্ডেশনের চেয়ারম্যান আসাদ খান, লোহাগাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান এডভোকেট ফরিদ উদ্দিন খান, চুনতি ১৯ দিনব্যাপী সীরাতুন্নবী (সাঃ) মাহফিলের মোতাল্লী কমিটির সভাপতি, সাংগঠনিক সম্পাদক, অধ্যাপক দ্বীন মুহাম্মদ মানিক, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরী, মেহেরুন্নিছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হক, সৈয়দ উদ্দিন ছিদ্দিকী, মানবাধিকার কর্মী মোহাম্মদ নুরুচ্ছাফাসহ চুনতির মান্যগণ্য ব্যক্তিবর্গ।
সকাল ৭ টায় জুনিয়র গ্রুপ ৫ কিলোমিটার দৌড়ের মাধ্যমে যাত্রা শুরু হয়। তাদের সময় ১ ঘন্টা, তারপর ১০ কিলোমিটার প্রতিযোগীরা অংশ গ্রহন করার জন্য ইছাক মিয়া সড়কে দৌড় প্রতিযোগিতা শুরু করে। তাদের সময় ২ ঘন্টা। সকাল ৭ টা ১৫ মিনিটে ২১ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা শুরু হয়। তাদের সময় ৪ ঘন্টা নিধার্রণ করা হয়। উক্ত সময়ের মধ্যে যারা সবার আগে আসতে পারলে তাদের মধ্যে থেকে ১ম,২য় ও ৩য় নিবার্চন করা হয়। বিজয়ীদের আকষর্নীয় পুরস্কার, সম্মাননা স্মারক ও সনদ দেওয়া হয়েছে। তবে যারা নিদিষ্ট সময়ের মধ্যে ৫ কিলোমিটার, ১০ কিলোমিটার ও ২১ কিলোমিটার সফল ভাবে সমাপ্ত করতে পেরেছেন তাদেরকেও অংশ গ্রহনকারী হিসেবে মেডেল প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রায় ৩ হাজারের অধিক প্রতিযোগি অংশ গ্রহন করেছে বলে জানিয়েছেন আয়োজক কমিটি। তাদের সবার জন্য জার্সি, উপহার সামগ্রী ও নাস্তার ব্যবস্থা করা হয়েছে।