বুধবার, ১১ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম:
কবিতাঃ নারীর জীবন মোহাম্মদ মনজুর আলম অনিক এর একগুচ্ছ কবিতা আমেরিকা ইরান যুদ্ধে পরমাণু বোমায় পরিসমাপ্তি! জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি বিষয়ে সচেতনতামূলক সমন্বয় সভা অনুষ্ঠিত সি ইউ সি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিংগাইরে এক গৃহকর্তার মরদেহ উদ্ধার

Coder Boss
  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ২০৭ Time View

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে ফাইজুদ্দিন(৫০) নামের এক গৃহকর্তার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার(২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার জামশা ইউনিয়নে নয়াপাড়া গ্রামে নিজ ঘরের ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করেন। নিহত ফাইজুদ্দিন ওই এলাকার মৃত সামেজুদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায়,বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় পথচারীরা একটি ঘর থেকে রক্ত বের হতে দেখে সন্দেহজনক মনে করেন। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তারা মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের এক নিকট আত্বীয় আব্দুস সালাম জানান, পারিবারিক কলহের জেরে প্রায় এক মাস আগে ফাইজুদ্দিনের স্ত্রী শিউলি আক্তার দুই সন্তানকে নিয়ে বাবার বাড়ি বলধারা ইউনিয়নের বেরুন্ডি গ্রামে চলে যান। এরপর থেকে ফাইজুদ্দিন একাই ওই ঘরে বসবাস করছিলেন। হত্যার খবর পেয়ে সন্ধ্যার দিকে স্ত্রী ও স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ দেখেন।
এ ঘটনার তদন্ত কর্মকর্তা এসআই মো. রেজাউল করিম জানান, নিহতের ডান কানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ দ্রুত ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102