বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের পাশে সাত্তার ফাউন্ডেশন অবরোধ থেকে আলোর পথে নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ডিমলায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা: তিস্তা থেকে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ গোয়াইনঘাটে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফায়ার সার্ভিসের মহড়া কবিতাঃ অগোছালো সংলাপ ভৈরবে দরিদ্র পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মো. শরিফুল আলম তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ দ্রুত আইন করার দাবিতে ২০ হাজার নাগরিকের আবেদন তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫ শ্রমিক আটক

নীলফামারী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এ্যাব আহ্বায়ক তুহিনের মতবিনিময়

Coder Boss
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ Time View

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী

নীলফামারীতে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেছেন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে নীলফামারী প্রেসক্লাবের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, নীলফামারীর সার্বিক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। গঠনমূলক সমালোচনার মাধ্যমে ভুলগুলো ধরিয়ে দেওয়ার পাশাপাশি ইতিবাচক উদ্যোগগুলোও যেন গণমাধ্যমে উঠে আসে—এটাই আমাদের প্রত্যাশা।একই সঙ্গে তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।
দলের শৃঙ্খলা প্রসঙ্গে তিনি বলেন, সংগঠনের কোনো সদস্য অন্যায় বা অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন। তিনি আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নীলফামারী জেলাকে একটি সমৃদ্ধ ও উন্নত জেলায় রূপান্তর করা সম্ভব, আর এই পথচলায় গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে পাশে রাখতে চান তিনি।
নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলমসহ স্থানীয় সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এর আগে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন প্রেসক্লাবে পৌঁছালে ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমানের নেতৃত্বে সিনিয়র সাংবাদিকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন নীলফামারী-০১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের সমর্থনের প্রেক্ষাপটে তিনি নীলফামারী-০২ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। ইতোমধ্যে ওই আসন থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102