মো. রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে:
২০২৫-২৬ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত শীতের কম্বল নিয়ে ভাসমান দু:স্থ,অসহায় শীতার্তদের মাঝে হাজির হয়েছেন উপজেলা নির্বাহি অফিসার খায়রুন্নাহার। রবিবার (২৮ ডিসেম্বর) রাত ৯ টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের বাজার এলাকায় প্রায় ১০০ জন ব্যক্তির মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
এ কনকনে শীতে কম্বল পেয়ে সুবিধাভোগীরা অনেক খুশি বলে জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মো.হাবেল উদ্দিন, উপজেলা কৃষি অফিসার মো.হাবিবুল বাশার চৌধুরী,উপ-সহকারি প্রকৌশলী মো.নজরুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আহাদী হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারিবৃন্দ।
উপজেলা নির্বাহি অফিসার খারুন্নাহার জানান, ভাসমান দু:স্থ ও অসহায় প্রায় সাড়ে ৫শ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। শীতের কষ্ট লাগব করার লক্ষ্যে এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।