বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
ইতিহাসে স্মরণীয় দিন ২১ রমজান কবিতা: নীল বিষাদের কারুকাজ কবিতাঃ আমাদের গ্রাম কবিতা: ফিৎরা আদায় কর শাল্লায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত শরণখোলায় ১৮ ফুট লম্বা অজগরের পেটে ছাগল, পরে সুন্দরবনে অবমুক্ত নারায়ণগঞ্জের শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কে জনদুর্ভোগ চরমে: ভাঙা রাস্তা, যানজটে অতিষ্ঠ জনজীবন মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬: র‍্যালি, আলোচনা ও সচেতনতার বার্তা মিসাইল হামলায় নিহত কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে প্রধানমন্ত্রী’র সহায়তা প্রদান জগন্নাথপুরে ‘নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ’র আত্মপ্রকাশ: আহবায়ক এম এ সাত্তার, সদস্য সচিব মহিউদ্দিন বাবলু

নওগাঁ-১ আসনে বিএনপির মনোনীত মোস্তাফিজুর রহমানের মনোনয়ন পত্র জমা

Coder Boss
  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭৬ Time View

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ -১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার ) আসনে বিএনপির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের হাতে তাঁর মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনী তফসিল অনুযায়ী ২৯ ডিসেম্বর সোমবারই ছিল প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। শেষ দিনে মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা যুবদলের সভাপতি টিপু হায়দার বেনু, সাপাহার উপজেলার বিএনপি সভাপতি সারোয়ার জাহান চৌধুরী লাবু সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান মকুল, পোরশা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক তৌফিক শাহ চৌধুরী, নিয়ামতপুর উপজেলা বিএনপি সহ-সভাপতি আমিনুল ইসলাম ভিপি, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম তোতাসহ জেলা ও নিয়ামতপুর, পোরশা ও সাপাহারের স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102